স্বাস্থ্যমন্ত্রীর পর করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। এর মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা।
শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় বলিভিয়ার প্রেসিডেন্ট নিজেই এ খবর জানিয়েছেন।
প্রেসিডেন্ট আনেজ বলেন, তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।
১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশ বলিভিয়ার এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ।
গত ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। প্রাদুর্ভাব শুরুর পর গত প্রায় সাত মাসে ভাইরাসটি সাড়ে ৫ লাখ মানুষের প্রাণ কেড়েছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে